স্টার্ট-আপ খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক পিএলসি।
এ অংশীদারত্বের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে থেকে প্রাপ্ত অর্থ গ্রহণযোগ্য স্টার্ট-আপ উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হবে। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগাম ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এনসিসি ব্যাংকের ডিএমডি মো. হাবিবুর রহমান এবং এসভিপি ও এসএমই বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


