Sunday, January 18, 2026
Home পুঁজিবাজার স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত তপন চৌধুরীর

স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত তপন চৌধুরীর

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পুঁজিবাজারের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বাজার থেকে মোট ২০ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় এই তথ্য জানানো হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, ঘোষণার তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কেনা সম্পন্ন করবেন তপন চৌধুরী। তিনি মূল বাজারের পাশাপাশি ব্লক মার্কেট থেকেও শেয়ার সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। এ উদ্যোগকে বাজারে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতি শীর্ষ ব্যবস্থাপনার আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ডিএসইতে সোমবার লেনদেন শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিটি শেয়ারের দর দাঁড়ায় ২০০ টাকা ৪০ পয়সায়। সেই হিসাবে ২০ লাখ শেয়ারের মোট বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। অর্থাৎ ব্যক্তিগতভাবে উল্লেখযোগ্য অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছেন কোম্পানিটির এমডি।

এ ঘোষণার ইতিবাচক প্রভাব পড়ে শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় দিন শেষে স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ টাকা বা প্রায় ১ শতাংশ বৃদ্ধি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণভোটের লিফলেট পাবেন পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহক

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তার ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেবে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান...

কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সাদিয়া আক্তার মিমি (২৭)। পুলিশের ভাষ্য, গত শুক্রবার...

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন সহ অতিরিক্ত...

বছরের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা পাঠাল ১৮৬ কোটি ডলার

চলতি জানুয়ারির ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার...

Recent Comments