Friday, June 12, 2026
Home কর্পোরেট সিঙ্গার নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার

সিঙ্গার নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার

বাংলাদেশের প্রতিটি ঘরে ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আবেগ এবং ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে “সবার জন্য বিশ্বকাপ” ক্যাম্পেইন উদ্বোধন করেছে।

সোমবার (১৮ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী যেকোনো সিঙ্গার | বেকো শোরুম অথবা সিঙ্গারবিডি ডট কম থেকে সিঙ্গার বা বেকো টেলিভিশন ক্রয় করে সৌভাগ্যবান এক হাজার গ্রাহক পেতে পারেন ফ্রি টিভি। এছাড়া নির্দিষ্ট মডেলের টেলিভিশন ক্রয়ে গ্রাহকরা উপহার হিসেবে পাবেন ক্যাম্পেইনের বিশেষ টি-শার্ট এবং ফুটবল। ফিফা বিশ্বকাপের আনন্দকে আরও সহজলভ্য ও প্রাণবন্ত করতে এই ক্যাম্পেইনে আকর্ষণীয় এক্সচেঞ্জ সুবিধা এবং ডিসকাউন্টও প্রদান করা হচ্ছে।

সিঙ্গার বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশব্যাপী একযোগে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসরকে কেন্দ্র করে গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, টেলিভিশন বিক্রয় সম্প্রসারণ এবং দেশজুড়ে একটি ভিন্নধর্মী মার্কেটিং কমিউনিকেশন তৈরি করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এইচ. এম. ফাইরোজ বলেন, “বাংলাদেশে লাখো মানুষের কাছে ফুটবলের এক অনন্য আবেগ রয়েছে। ফিফা বিশ্বকাপের সময় পরিবার, বন্ধু এবং পুরো সমাজ খেলার আনন্দে মেতে ওঠে। এই বিষয়টি মাথায় রেখেই সিঙ্গার | বেকো ‘সবার জন্য বিশ্বকাপ’ ক্যাম্পেইনটি সাজিয়েছে, যাতে বিশ্বকাপের আনন্দ নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়...

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

Recent Comments