Sunday, January 18, 2026
Home পুঁজিবাজার সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

বিদায়ী সপ্তাহে (০২ নভেম্বর-০৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে মনোস্পুল বাংলাদেশের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯.১৯ শতাংশ বা ২৯ টাকা ৬০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ২৩.৯৬ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৯ টাকা ৫০ পয়সা বা ২০.৭৭ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ১৩.৬৪ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১.১১ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০.৫৬ শতাংশ, এপেক্স ফুডসের ১০.৪১ শতাংশ, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৯.৫৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮.৮০ শতাংশ এবং পেনিনসুলা চিটাগাংয়ের ৮.৫৫ শতাংশ দর বেড়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণভোটের লিফলেট পাবেন পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহক

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তার ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেবে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান...

কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সাদিয়া আক্তার মিমি (২৭)। পুলিশের ভাষ্য, গত শুক্রবার...

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন সহ অতিরিক্ত...

বছরের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা পাঠাল ১৮৬ কোটি ডলার

চলতি জানুয়ারির ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার...

Recent Comments