চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে দুই শিশু উদ্ধারের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী ছেলেশিশু মোরশেদ মারা যায়। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে রিটেইল চেইন ‘স্বপ্ন’র।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইউএনও তাহমিনা আক্তারের কাছে শিশুটির জন্য ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় স্বপ্নের ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি, গ্রোথ ও ইএসজি) মো. মাহাদী ফয়সাল, জিএম (করপোরেট অ্যাফেয়ার্স) মুহাম্মদ তামিম খান উপস্থিত ছিলেন।


