ভর্তি প্রক্রিয়ায় শিক্ষক সম্পৃক্ততা জরুরি কারণ— শিক্ষকরা যুক্ত থাকলে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক প্রস্তুতি, বিশ্লেষণী ক্ষমতা ও আগ্রহ মূল্যায়ন সম্ভব হয়, ড্রপআউট ও ভুল বিষয় নির্বাচনের ঝুঁকি কমে, ভর্তির আগেই দিকনির্দেশনা পেলে শিক্ষার্থী সচেতন সিদ্ধান্ত নিতে পারে। দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষার গুণগতমান উন্নত, ফলাফল ও গ্র্যাজুয়েটের দক্ষতায় প্রভাব ফেলে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রক্টর আনিসুর রহমান এবং প্রশাসন ও শিক্ষার্থী বিষয়ক দপ্তরের পরিচালক আফরোজা হেলেনও বক্তব্য রাখেন। তারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি ব্যবস্থার গুরুত্ব ও পদ্ধতি তুলে ধরেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে আয়োজিত এই সেশনের উদ্দেশ্য ছিল ভর্তি প্রক্রিয়ায় একাডেমিক বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও সুসংহত করা—যাতে যোগ্য শিক্ষার্থী নির্বাচন, মূল্যায়ন ও ধরে রাখার প্রক্রিয়া আরও ফলপ্রসূ হয়।