শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালক পর্ষদের ৪০১তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান এ কে আজাদ। এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ; পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, খন্দকার শাকিব আহমেদ, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, তাহেরা ফারুক, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান ও আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।


