আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত থাকবেন। এদিকে, শুক্রবার (৯ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিল ও বৈধতার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা শেষ হয়েছে। আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের বিরুদ্ধে শুনানি চলবে।
ইসি সূত্র আরো জানায়, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি চলবে। কমিশনের রায়ে যারা সন্তুষ্ট হতে পারবেন না, তারা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।
নির্বাচনী পর্যবেণে ইইউর অন্তত ২০০ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মিসিন্তা লাসে, মিস আইরিনি-মারিয়া গুনারি ও ভাসিল ভামচানকা।
ড. ইয়াবস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণেই ইইউ পর্যবেক দল বাংলাদেশে এসেছে। তাদের কার্যক্রম সম্পূর্ণ নিরপে ও স্বচ্ছ থাকবে। কোনো রাজনৈতিক দলের পে কাজ করা তাদের উদ্দেশ্য নয়। তিনি জানান, ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক দল গত ডিসেম্বরের শেষ ভাগ থেকেই বাংলাদেশে অবস্থান করছে। মূল নির্বাচনের সময় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ প্রায় ২০০ জনের একটি শক্তিশালী দল মাঠপর্যায়ে পর্যবেণ চালাবে।
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন দতার সাথে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে তারা আশাবাদী।
ড. ইয়াবস আরো বলেন, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এই নির্বাচন বাংলাদেশের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। ভোটার নিবন্ধন, অবাধ ব্যালট, স্বচ্ছ গণনা ও পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা তাদের পর্যবেণের মূল ফোকাস হবে। শুধু ঢাকা নয়, দেশের প্রত্যন্ত এলাকাতেও পর্যবেণ কার্যক্রম চলবে।