Sunday, February 8, 2026
Home জাতীয় লাখো মানুষের ঢল, রঙিন পতাকায় মুখর শহর

লাখো মানুষের ঢল, রঙিন পতাকায় মুখর শহর

গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই জনস্রোতে মুখর হয়ে ওঠে পুরো উদ্যান। দেশজুড়ে নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন সেখানে।

সকাল সাড়ে ১০টার মধ্যেই উদ্যানে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা বন্ধু বা সহকর্মীদের সঙ্গে। সমাবেশস্থলের অর্ধেকের বেশি জায়গা সকালেই পূর্ণ হয়ে যায়। অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।

গণজমায়েত ঘিরে জমজমাট হয়ে উঠেছে উদ্যানের আশপাশের এলাকা। ব্যস্ত সময় পার করছেন পতাকা, ব্যাজ ও টি-শার্ট বিক্রেতারা। ফিলিস্তিনের পতাকা আকার অনুযায়ী বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকায়। মাথার ব্যাজ ১০ থেকে ২০ টাকা আর টি-শার্ট ১০০ টাকায় মিলছে। অনেকেই আগ্রহ নিয়ে এগুলো কিনছেন, যেন তারা এই আন্দোলনের একটি অংশ হয়ে উঠতে পারেন।

নিরব আহমেদ নামে এক অংশগ্রহণকারী বলেন, “আমি বড় সাইজের পতাকা কিনেছি, যাতে গাজাবাসীর প্রতি আমার সমর্থন স্পষ্ট হয়।” আরেকজন, শফিক হোসেন বলেন, “ব্যাজ আর টি-শার্ট পরে মনে হচ্ছে আমি যেন নিজেই নির্যাতিত ফিলিস্তিনিদের একজন।”

আয়োজকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু প্রতিবাদ নয়, বরং আন্তর্জাতিক জনমত গঠন, মানবিক মূল্যবোধকে জাগ্রত করা এবং গাজার পক্ষে বিশ্বজুড়ে সমর্থন সৃষ্টি করা। কর্মসূচিতে বিভিন্ন ধর্ম-বর্ণ ও পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেছেন। বিকাল ৩টা থেকে মাগরিব পর্যন্ত চলবে এই ব্যতিক্রমধর্মী ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার (৮ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলার মানিকার চর...

আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া বিশেষ ভাষণে দেশের প্রধান সমস্যা...

ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা রুখতে প্রস্তুত থাকতে হবে: হাসনাত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি...

নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত, আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিভিন্ন সময় ব্যতিক্রমী মন্তব্য, সামাজিক...

Recent Comments