Saturday, July 18, 2026
Home কর্পোরেট মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের ফুটওয়ার্ক ফর ফিউচার্স শুরু

মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের ফুটওয়ার্ক ফর ফিউচার্স শুরু

বিশ্বজুড়ে শিশু ও তরুণদের শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে মেটলাইফ এবং গ্লোবাল সিটিজেন যৌথভাবে ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামে একটি অনন্য সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক চ্যালেঞ্জ শুরু করেছে।

এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের মাঝে আত্মবিশ্বাস তৈরি করা এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ এ প্রচারণায় অংশ নিতে পারবেন। এ সৃজনশীল উদ্যোগটি শিক্ষা এবং ক্রীড়াকে এক সুতোয় গেঁথে তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এ প্রচারণার একটি বড় দিক হলো সরাসরি আর্থিক অনুদানের সুযোগ। যোগ্য প্রতিটি ভিডিও পোস্টের বিপরীতে মেটলাইফ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ ৫ মার্কিন ডলার করে অনুদান প্রদান করবে। এ প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত অনুদান দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেটলাইফ ফাউন্ডেশনের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগটি পরিচালিত হচ্ছে, যেখানে তারা এরই মধ্যে ওই তহবিলে ৯ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার অঙ্গীকার করেছে। এ অর্থ বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে নিয়োজিত বিভিন্ন সংগঠনকে সহায়তা করবে।

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, ফুটবল যেমন মানুষের মধ্যে সংযোগ তৈরি করে, তেমনি শিক্ষার সঙ্গে এর সমন্বয় নতুন সুযোগ তৈরির একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে এ অর্থবহ বৈশ্বিক কার্যক্রমে সহজে ও আনন্দের সঙ্গে অংশ নেয়ার আহ্বান জানান। তার মতে, সামান্য একটি ভিডিও বার্তার মাধ্যমে একজন ব্যক্তি বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যতের জন্য বড় ভূমিকা পালন করতে পারেন।

এ বিশেষ কর্মসূচিটি গত ১২ মে থেকে শুরু হয়েছে এবং আগামী ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত অথবা নির্ধারিত অনুদানের লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত চলবে। ভিডিও জমা দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়মাবলি এবং প্রচারণার শর্তাবলি মেনে চলা বাধ্যতামূলক। অনুদানের জন্য বিবেচিত হতে হলে ভিডিওতে অংশগ্রহণকারীকে অবশ্যই নিরাপদ পরিবেশে ফুটবল জাগলিংয়ের চেষ্টা করতে দেখা যেতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের নিয়মগুলো বিস্তারিত দেখতে আগ্রহী ব্যক্তিরা ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’-এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments