Friday, January 23, 2026
Home পুঁজিবাজার মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন আহসান খান

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন আহসান খান

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী মিডল্যান্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২০ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আহসান খান চৌধুরী মিডল্যান্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির সদস্য। পাশাপাশি তিনি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০১৩ সালে প্রতিষ্ঠিত মিডল্যান্ড ব্যাংক শুরু থেকেই রাজনৈতিক প্রভাবের অধীনে ছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বাধীন ব্যাংকটি দীর্ঘদিন ধরে তাঁর পরিবার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। সর্বশেষ, তাঁর স্ত্রী নিলুফার জাফরউল্লাহ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত বছর ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আর ব্যাংকের কার্যক্রমে সক্রিয় ছিলেন না।

এমন পরিস্থিতিতে পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্বের প্রয়োজন দেখা দেয়, যার ফলে গত বৃহস্প‌তিবার আহসান খান চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ব্যাংকের নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আহসান খান চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়ার্টবার্গ কলেজে পড়াশোনা করেন এবং ১৯৯২ সালে প্রাণ-আরএফএল গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেন। দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতায় তিনি গ্রুপটিকে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। মিডল্যান্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে তাঁর নেতৃত্ব ব্যাংকটির ভবিষ্যৎ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে ‘না’ বলছে—আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে...

পোস্টার নিষিদ্ধকে ইতিবাচক দেখলেও অনলাইনে অপপ্রচার নিয়ে দুশ্চিন্তায় প্রার্থীরা

বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে পোস্টার ছিল বহুদিনের পরিচিত অনুষঙ্গ। দেয়াল, বিদ্যুতের খুঁটি কিংবা দোকানের সামনে প্রার্থীদের পোস্টার নির্বাচন ঘিরে চেনা দৃশ্য। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ...

রবিবার যে ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচার-প্রচারণার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী রবিবার (২৫ জানুয়ারি) তিনি...

এয়ারলাইন্সগুলোর জন্য সুখবর : সারচার্জ কমে ৭২ থেকে ১৪

দেশের এভিয়েশন খাতের দীর্ঘদিনের সংকট নিরসনে অবশেষে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে সরকার। সাতটি বিমানবন্দরে বিভিন্ন খাতে আদায়কৃত বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে...

Recent Comments