Tuesday, January 20, 2026
Home জাতীয় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান বাংলাদেশের

ভারতীয় রাষ্ট্রদূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান বাংলাদেশের

ভারতে পালিয়ে আশ্রয় নেয়া শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। দেশটির দূতকে এই উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ না দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’। ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয়, যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলারের আসল নাম ‘মশিউর রহমান খান সম্রাট’ নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, আসল...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা করেছে সরকার: প্রেস সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে শিগগিরই সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ‘কম্বাইন্ড অপারেশন’ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

গণভোটে ‘না’ মানেই স্বৈরতন্ত্রকে শক্তিশালী করা: শারমীন মুরশিদ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন গণভোটে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ছাড়া...

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

Recent Comments