Wednesday, January 21, 2026
Home কর্পোরেট ব্র্যাক ব্যাংক ও ইস্পাহানি গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ

ব্র্যাক ব্যাংক ও ইস্পাহানি গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ

ব্র্যাক ব্যাংক বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান— ইস্পাহানি গ্রুপের সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ইস্পাহানি গ্রুপ ব্র্যাক ব্যাংকের সুবিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং উন্নত, কাস্টমাইজড কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং সেবাগুলোর সুবিধা পাবে, যা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে আরো সম্প্রসারিত করবে।

ইস্পাহানি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মির্জা শাকির ইস্পাহানি এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাকিং তারেক রেফাত উল্লাহ খান চুক্তিতে স্বাক্ষর করেন। ১৯ ফেব্রুয়ারি ২০২৫ চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত ইস্পাহানি গ্রুপের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়াও ইস্পাহানি গ্রুপের পক্ষে পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং পরিচালক আলী ইস্পাহানি, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আনিসুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে হেড অব রিজিওনাল কর্পোরেট কায়েস চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পার্টনারশিপ উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ব্র্যাক ব্যাংকের আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ক্ষমতায়িত করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের বুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) -তে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।...

সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলারের আসল নাম ‘মশিউর রহমান খান সম্রাট’ নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, আসল...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা করেছে সরকার: প্রেস সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে শিগগিরই সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ‘কম্বাইন্ড অপারেশন’ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

গণভোটে ‘না’ মানেই স্বৈরতন্ত্রকে শক্তিশালী করা: শারমীন মুরশিদ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন গণভোটে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ছাড়া...

Recent Comments