Thursday, June 11, 2026
Home অর্থ-বানিজ্য বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে।

রোববার (১৭ মে) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিজিএমইএ এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালের যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং, আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ, চীন ও মিয়ানমার অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জ্যাক ট্যান এবং বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান।

বিজিএমইএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম, স্কিলড ডেভলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া এবং ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মাইশা মাহমুদ।

প্রসঙ্গত, বিজিএমইএ’র পরিচালক শাহ রাঈদ চৌধুরীর একনিষ্ঠ উদ্যোগ ও নেতৃত্বে এবং পরিচালক নাফিস-উদ-দৌলার সার্বিক তত্ত্বাবধানে গত বছরের ১০ ডিসেম্বর বিজিএমইএ ও পার্কওয়ে হাসপাতাল, সিঙ্গাপুরের (বর্তমানে আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যার ধারাবাহিকতায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে।

কার্ড লঞ্চিং অনুষ্ঠানে বিজিএমইএ’র পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালের সিইও আমাদের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে বিজিএমইএ সদস্যদের প্রতি তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে আমাদের সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কোনো ধরনের মধ্যস্থতাকারী বা আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই সিঙ্গাপুরের বিশ্বসেরা চিকিৎসা নেটওয়ার্কে সরাসরি ভিআইপি মর্যাদা, বিশেষ করপোরেট ছাড় ও সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। এটি আমাদের সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য বর্তমান বোর্ডের একটি চলমান ও নিরলস প্রচেষ্টার সফল ফসল।’

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিইও ইয়ং ইহ মিং বলেন, ‘বিজিএমইএ’র মতো একটি শীর্ষস্থানীয় সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এই প্রিভিলেজ কার্ডের মাধ্যমে বিজিএমইএ সদস্য এবং তাদের পরিবার সিঙ্গাপুরে সর্বোচ্চ সুবিধা, স্বাচ্ছন্দ্য ও অগ্রাধিকার ভিত্তিতে উচ্চমানের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।’ স্বাগত বক্তব্যে মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুর (বাংলাদেশ অফিস) এর পরিচালক জাহিদ হাসান খান প্রিভিলেজ কার্ডের আওতাধীন সুযোগ-সুবিধা ও বিভিন্ন করপোরেট প্রিভিলেজসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত...

Recent Comments