Friday, January 23, 2026
Home পুঁজিবাজার বিএসইসির সক্ষমতা বৃদ্ধিতে চার সদস্যের কমিটি গঠন

বিএসইসির সক্ষমতা বৃদ্ধিতে চার সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আরও কার্যকরভাবে পরিচালিত হওয়ার লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিএসইসির কমিশনার অধ্যাপক ফারজানা লালারুখ হবেন সদস্য সচিব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

এই কমিটি বিএসইসির কাঠামোগত ও প্রশাসনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি বাজার মনিটরিং বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ ও বাজার স্থিতিশীল রাখার বিষয়ে সুপারিশ করবে। একই সঙ্গে তারল্য প্রবাহ বৃদ্ধি, করপোরেট গভর্ন্যান্স উন্নয়ন এবং নতুন কোম্পানির তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেবে।

গত ৫ মার্চ বিএসইসিতে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনার পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠিত হয়েছে। ওই ঘটনায় কিছু কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের আটকে রেখেছিলেন, যা পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার শৃঙ্খলা ও সুশাসন প্রশ্নবিদ্ধ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা...

জিএসটিইউ শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটিইউ)-এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক বিনিয়োগ...

ওয়ালটনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত...

ইউসিবি কর্মীদের সন্তানরা বিশেষ ছাড় পাবেন স্কলাস্টিকায়

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কর্মীদের সন্তানরা স্কলাস্টিকায় বিশেষ ছাড়ে লেখাপড়ার সুযোগ পাবেন। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়...

Recent Comments