Tuesday, January 20, 2026
Home কর্পোরেট বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক’র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক’র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের আওতাধীন “Skills for Industry Competitiveness and Innovation”- এর আওতায় “উদ্যোক্তা হবো, দেশ গড়বো” এই শ্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে ঝিনাইদহে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের সিও টাওয়ারে সমাপনী অনুষ্ঠানে ২৫ জন উদ্যোক্তাকে সনদপত্র, ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়। উল্লেখ্য যে উক্ত প্রশিক্ষণে ১৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

রবিবার (৩০ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। যমুনা ব্যাংক পিএলসির ভিপি ও খুলনা জোনাল হেড মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির এসএমই (মার্কেটিং) প্রধান এন এইচ এম নুসরাত, সিও এনজিওর নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা ব্যাংকের ঝিনাইদহ শাখা ব্যবস্থাপক মোঃ আতিয়ার রহমান।

অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশ গ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঝিনাইদহের সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

প্রতারণা মামলায় ফের কারাগারে ইভ্যালির রাসেল ও শামীমা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আবারও ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা—চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার...

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানে পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার...

সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করা যাচ্ছে বিকাশ অ্যাপেই

এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সহজেই। অভিযোগ জানানোর প্রক্রিয়া...

Recent Comments