Saturday, July 18, 2026
Home কর্পোরেট বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুনঃঅর্থায়ন চুক্তি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুনঃঅর্থায়ন চুক্তি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) তত্ত্বাবধানে পরিচালিত ক্লাস্টার অর্থায়ন স্কিমের আওতায় এ চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফা এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা; আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এসএমই বিজনেস প্রধান ও এসভিপি মো. মনিরুল ইসলাম এবং রিফাইন্যান্স ইউনিটের প্রধান ও এসএভিপি শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ পুনঃঅর্থায়ন চুক্তির মাধ্যমে ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। পাশাপাশি দেশের এসএমই খাতের টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments