Sunday, July 19, 2026
Home জাতীয় বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ করুন

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ করুন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বিনিয়োগের জন্য প্রস্তুত। আমাদের সরকার বিনিয়োগের প্রক্রিয়া সহজতর করেছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলেছে। ”সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ড. ইউনূস একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগের সম্ভাবনার ওপর আলোকপাত করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর একটি শক্তিশালী ভিত্তি রয়েছে, যা দেশকে একটি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে। চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর অবকাঠামো উন্নত করা হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। ”ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমের সঙ্গে এক বৈঠকে বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিক সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন ড. ইউনূস। এ ছাড়া, ফেসবুকের মূল কোম্পানি মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সঙ্গে বৈঠকে প্রযুক্তি খাতে সম্ভাব্য বিনিয়োগের বিষয়েও মতবিনিময় হয়।

ড. ইউনূস উল্লেখ করেন যে, বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তিনি বলেন, “সরকারের নীতি সহায়তার পাশাপাশি বিদ্যুৎ ও অবকাঠামো খাতে উন্নয়ন আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করেছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ট্যাক্স সুবিধাসহ বিভিন্ন প্রণোদনাও রাখা হয়েছে।” বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ইতিবাচক বার্তা পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দাভোসে পৌঁছানোর পর থেকে ড. ইউনূস বিভিন্ন বৈঠক ও আলোচনায় অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের দরজা উন্মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments