Sunday, July 12, 2026
Home জাতীয় বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা

বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা

বাংলাদেশকে ভার‌ত সব সময় আপন মনে করে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শ‌নিবার সন্ধ‌্যায় বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হয়েছে। গুলশানের পুরাতন ইন্ডিয়া হাউজে মৈত্রী দিবস-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। এতে শুভেচ্ছা বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এ মন্তব্য করেন।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক আত্মার। বাংলাদেশকে ভারত সব সময় আপন মনে করে। দুদেশের মধ্যে যে সম্পর্ক তা বিশ্বের মধ্যে অন্যতম, অনন্য।

‘স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে থাকবেও’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের সৈন্যরা বাংলাদেশ স্বাধীন করতে রক্ত দিয়েছে। দুদেশের মানুষ, সংস্কৃ‌তি, প্রকৃ‌তি একই সূতোয় বাধা। দুদেশের বন্ধুত্বের সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মৈত্রীর ক্ষেত্রে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং সবসময় বৃহত্তর সমৃদ্ধি ও সাফল্যের পথে বাংলাদেশের জনগণকে নিয়ে একসঙ্গে হাঁটতে প্রস্তুত।

অনুষ্ঠানে বীর মু‌ক্তি‌যোদ্ধা, গণমাধ‌্যমকর্মী, কূটনীতিক, রাজনীতিক, পুলিশ, সামরিক বাহিনী, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভারতীয় ও বাংলাদেশি সাংস্কৃতিক দলের বর্ণাঢ্য পরিবেশনার মধ্যদিয়ে এ আয়োজন শেষ হয়। দেশাত্মকবোধ গান প‌রিবেশনের স‌ঙ্গে নৈঃশব্দ ৭১ নামক এক‌টি নাটক প‌রি‌বে‌শিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments