Sunday, February 8, 2026
Home জাতীয় পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় এই আহ্বান জানান তিনি।

যোগাযোগে ব্যাঘাত ঘটলে নির্বাচনের সবকিছু ভুল পথে যাবে উল্লেখ করে সিইসি বলেন, ‘পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতা ঠিক থাকে যেন সেদিকে খেয়াল রাখতে হবে। আইনকানুনের বাইরে যাওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আগে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু বর্তমানে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো আরও নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যেটা আমরা এখনো জানি না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

এ সময় নির্বাচনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্মতাদের নির্দেশ দিয়েছেন সিইসি। এদিকে, নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, ‘নির্বাচন সফল হলে সফলতার যেমন ইসির, তেমনি ব্যর্থ হলের ব্যর্থতার দায়ও নিতে হবে ইসিকে। ফলে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নাহিদ ইসলামকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে নির্বাচনি ময়দানে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে...

বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের সশস্ত্র বাহিনীর মর্যাদা, পেশাদারিত্ব ও ঐতিহাসিক ঐতিহ্য পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি...

এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমি (প্রধান উপদেষ্টা) আশা করি এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়...

নাবিল গ্রুপ লিডারশিপ সামিট ২০২৬ অনুষ্ঠিত

নাবিল গ্রুপের দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত সেলস টিম, নীতিনির্ধারক ও অঙ্গপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে ‘নাবিল গ্রুপ লিডারশিপ সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহীর...

Recent Comments