Tuesday, January 20, 2026
Home পুঁজিবাজার নাসির উদ্দিন চৌধুরী সিএসইর পরিচালক পুনর্নির্বাচিত

নাসির উদ্দিন চৌধুরী সিএসইর পরিচালক পুনর্নির্বাচিত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। তিনি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্বরত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোম্পানি আইন অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর সিএসইর সাধারণ বার্ষিক সভায় (এজিএম) একজন পরিচালকের পদ শূন্য হওয়ার কথা রয়েছে। সে হিসেবে নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে নমিনেশন জমা দেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। তবে নমিনেশন জমা দেওয়ার শেষ দিনেও আর কেউ তা জমা না দেওয়ায়, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।

এ কে এম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে সিএসইর গঠিত নির্বাচন কমিটি এই ঘোষণা দেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন মো. শওকত আলি তালুকদার এবং ড. মো. খোরশেদ আলম তালুকদার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলারের আসল নাম ‘মশিউর রহমান খান সম্রাট’ নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, আসল...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা করেছে সরকার: প্রেস সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে শিগগিরই সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ‘কম্বাইন্ড অপারেশন’ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

গণভোটে ‘না’ মানেই স্বৈরতন্ত্রকে শক্তিশালী করা: শারমীন মুরশিদ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন গণভোটে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ছাড়া...

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

Recent Comments