Sunday, February 8, 2026
Home জাতীয় নতুন ডিজাইনের টাকা মিলবে কাল, যে ১১ ব্যাংকে পাবেন

নতুন ডিজাইনের টাকা মিলবে কাল, যে ১১ ব্যাংকে পাবেন

বাংলাদেশ ব্যাংক ১১টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। এসব নোট আজ ব্যাংকগুলোতে সরবরাহ শুরু হলেও সাধারণ গ্রাহকরা আগামীকাল (২ জুন) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

নতুন ২০, ৫০ ও ১,০০০ টাকার নোটগুলো সরবরাহ করা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১,০০০ টাকার নতুন নোটের সামনের পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে রয়েছে জাতীয় সংসদ ভবনের চিত্র।

এই নোটে রয়েছে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য। ৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’, যেখানে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি, আর এতে রয়েছে ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

প্রতিটি নোটেই জলছাপ হিসেবে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও বৈশিষ্ট্যে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, কাল থেকে দেশজুড়ে এসব নতুন নোট গ্রাহকদের মাঝে বিতরণ শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার (৮ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলার মানিকার চর...

আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া বিশেষ ভাষণে দেশের প্রধান সমস্যা...

ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা রুখতে প্রস্তুত থাকতে হবে: হাসনাত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি...

নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত, আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিভিন্ন সময় ব্যতিক্রমী মন্তব্য, সামাজিক...

Recent Comments