Monday, January 19, 2026
Home কর্পোরেট দেশসেরা ক্রেডিট রেটিং ধরে রাখল ব্র্যাক ব্যাংক

দেশসেরা ক্রেডিট রেটিং ধরে রাখল ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংককে আবারো দেশসেরা রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। সংস্থাটি ব্যাংকটিকে দীর্ঘমেয়াদে বি প্লাস রেটিং দিয়েছে। এর আউটলুক রাখা হয়েছে স্থিতিশীল। এ রেটিং বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমান। ধারাবাহিকভাবে ৯ বছর ধরে এ স্বীকৃতি ব্যাংকটির শক্ত অবস্থান ও টেকসইতার প্রমাণ নির্দেশ করে।

সংস্থাটি আরো জানিয়েছে, তাদের দৃষ্টিতে ব্র্যাক ব্যাংকের আর্থিক অবস্থান স্থিতিশীল থাকবে। ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা কঠিন সময় মোকাবেলা করতে সক্ষম হবে। তারা আশা করছে, ব্যাংকের অনাদায়ী ঋণের অনুপাত আগামী ১২ থেকে ১৮ মাসে ৩ দশমিক ১ থেকে ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে। এ হার দেশের ব্যাংকিং খাতের গড়ের তুলনায় কম।

সংস্থাটি বলেছে, ব্যাংকের ভারসাম্যপূর্ণ ঋণ কাঠামো ও সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সম্পদের মান ঠিক রাখতে সাহায্য করবে। এসঅ্যান্ডপি মনে করে, দেশের চ্যালেঞ্জিং পরিস্থিতি সামলানোর ক্ষমতা ব্র্যাক ব্যাংকের আছে। তাদের মতে, ব্যাংকের বর্তমান আর্থিক শক্তি আগামী ১২ থেকে ১৮ মাস স্থিতিশীল থাকবে।

রেটিং নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান বলেছেন, এ স্বীকৃতি ব্যাংকের মূলধনের শক্তি, সম্পদের গুণমান, সুশাসন ও তারল্য অবস্থানের প্রতিফলন। তিনি মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি শুধু ব্যাংকের জন্য নয়, দেশের ব্যাংকিং খাতের জন্যও ইতিবাচক বার্তা।

উল্লেখ্য, এসঅ্যান্ডপি ছাড়াও সিআরএবি থেকে এএএ এবং মুডিস থেকে বি টু রেটিং নিয়ে ব্র্যাক ব্যাংক দেশের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর রিসার্চ সেমিনার-৫১ আজ ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “Proxy Contest, Interlocking Directors and...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

দেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’...

বিএসআরএম স্টিলসের পর্ষদ সভা নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

তিন শতাধিক ‘দুষ্কৃতিকারীর’ বিরুদ্ধে গ্রেফতার নয়, চট্টগ্রামে ঢোকা নিষিদ্ধ করল পুলিশ

চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তিন শতাধিক ব্যক্তিকে ‘দুষ্কৃতিকারী’ আখ্যা দিয়ে মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান...

Recent Comments