Sunday, July 12, 2026
Home জাতীয় দেশব্যাপী সংবিধান সংশোধন নিয়ে জরিপ শুরুর ঘোষণা আলী রীয়াজের

দেশব্যাপী সংবিধান সংশোধন নিয়ে জরিপ শুরুর ঘোষণা আলী রীয়াজের

দেশব্যাপী জনমত জরিপ শুরুর ঘোষণা, সংবিধান সংস্কারে গতি বাড়ছে সংবিধান সংস্কারকে কেন্দ্র করে দেশব্যাপী জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। সোমবার (২৫ নভেম্বর) তার কার্যালয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান তিনি। অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান সংস্কারে জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে কমিশন ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে। পাশাপাশি, কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়া চালু রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত ৪৭ হাজার ৯৭ জন তাদের মতামত জমা দিয়েছেন। জনমত সংগ্রহের প্রক্রিয়া আরও বিস্তৃত করতে বিবিএসের মাধ্যমে দেশব্যাপী জরিপ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তের মানুষের মতামত সংগ্রহ করে সংবিধানের আধুনিকীকরণে তা বিবেচনায় নেওয়া হবে। আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড, যিনি এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে ছিলেন আইআরআই’র ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ প্রোগ্রাম) জসুয়া রোসেনবাম এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিরেক্টর স্টিফেন চিমা। ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, “বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে আইআরআই কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সংবিধান সংস্কারের এ উদ্যোগেও আমরা সহায়তা করতে আগ্রহী।” প্রতিনিধি দলটি অংশীজনদের মতামত গ্রহণের প্রক্রিয়ায় গভীর আগ্রহ প্রকাশ করে কমিশনের কার্যক্রমের প্রশংসা করে। সংবিধান সংস্কারের মাধ্যমে একটি আধুনিক, গণতান্ত্রিক এবং সমন্বিত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সংবিধান সংস্কার কমিশন। জনমত জরিপের ফলাফল এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। এই উদ্যোগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments