Friday, January 23, 2026
Home বিবিধ দুই শতাধিক এতিমকে নিয়ে দূর্বার ফাউন্ডেশনের কক্সবাজার ভ্রমণ

দুই শতাধিক এতিমকে নিয়ে দূর্বার ফাউন্ডেশনের কক্সবাজার ভ্রমণ

দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশু নিয়ে “সবাই দেখবে কক্সবাজার” শীর্ষক দুই রাত ৩ দিনের জন্য এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমণ আয়োজন করেছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন।

গত শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা, চট্টগ্রাম , খুলনা ও রংপুর থেকে বাসযোগে ২ শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তাদের যাওয়া-আসা, থাকা-খাওয়ার সব খরচ বহন করেছে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। এসময় কক্সবাজারে শিশুরা আনন্দে উচ্ছ্বাসে আল্পুত হয়ে পড়ে।

ভ্রমণের ২য় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন অগ্রগামী গ্রুপের চেয়ারম্যান মো. গোলাম ফারুক মজনু।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন যা করে দেখিয়েছে তা মানবিক কাজে অবিশ্বাস্য একটি বিষয়। তারা আজ চমৎকার একটি আয়োজন করেছে। আমি বিভিন্ন সময় নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখি। এই আয়োজন ব্যতিক্রমী হওয়ায় অবশ্যই প্রশংসার দাবিদার। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর সাথে যেকোনো কাজে ভবিষ্যতে আমি আছি। মানবিক কাজে নিদারুণ দৃষ্টান্ত তারা স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।

আয়োজকদের পক্ষে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, এই প্রজেক্টের মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা তো কেবল একটি পথ দেখিয়ে গেলাম। কক্সবাজারে কেউ যদি পারিবারিকভাবে ঘুরতে আসেন, তাহলে বাসার বুয়া, দারোয়ান ও ড্রাইভারদের নিয়ে আসবেন। গ্রুপভিত্তিক আসলে সাধ্য অনুযায়ী ৫/১০ জন সুবিধাবঞ্চিত বা এতিম শিশু নিয়ে আসবেন। এই কাজটুকু করলে আত্মিক একটি শান্তি আপনারা অনুভব করবেন।

উদ্বোধনী বক্তব্যে মো. গোলাম ফারুক মজনু বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এর আগে এ রকম অনুষ্ঠানের কোনো আয়োজন হয়েছে বলে আমার জানা নেই। আজ দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সবারই উচিৎ এমন কাজে সংশ্লিষ্ট হওয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী পিপিএম, বিশিষ্ট সাংবাদিক মো. মাসুদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আঁখি সুলতানা, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশাসহ দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে ‘না’ বলছে—আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে...

পোস্টার নিষিদ্ধকে ইতিবাচক দেখলেও অনলাইনে অপপ্রচার নিয়ে দুশ্চিন্তায় প্রার্থীরা

বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে পোস্টার ছিল বহুদিনের পরিচিত অনুষঙ্গ। দেয়াল, বিদ্যুতের খুঁটি কিংবা দোকানের সামনে প্রার্থীদের পোস্টার নির্বাচন ঘিরে চেনা দৃশ্য। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ...

রবিবার যে ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচার-প্রচারণার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী রবিবার (২৫ জানুয়ারি) তিনি...

এয়ারলাইন্সগুলোর জন্য সুখবর : সারচার্জ কমে ৭২ থেকে ১৪

দেশের এভিয়েশন খাতের দীর্ঘদিনের সংকট নিরসনে অবশেষে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে সরকার। সাতটি বিমানবন্দরে বিভিন্ন খাতে আদায়কৃত বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে...

Recent Comments