সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দর উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার হা-ওয়েল টেক্সটাইলসের শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বৃদ্ধি পেয়ে আগের দিনের তুলনায় ৬ দশমিক ২৮ শতাংশ উর্ধ্বগতি অর্জন করে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং ক্রয়চাপের কারণে কোম্পানিটির শেয়ারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ। এছাড়াও দিনের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আরও যেসব কোম্পানি স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিটি ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইলস, রানার অটো, ইস্টার্ন লুব্রিকেন্টস, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।


