Saturday, July 11, 2026
Home কর্পোরেট থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য আইএফআইসি ব্যাংকের রক্তদানে সহমর্মিতার উদ্যোগ

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য আইএফআইসি ব্যাংকের রক্তদানে সহমর্মিতার উদ্যোগ

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান কর্মসূচি আয়োজনে আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় মানবিক পদক্ষেপ নিয়েছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে ২২ মে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে একটি দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

আইএফআইসি ব্যাংকের মাল্টিপারপাস হলে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগ থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। তিনি বলেন, “থ্যালাসেমিয়া একটি গুরুতর রোগ, যার চিকিৎসায় নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এই কর্মসূচি শুধু রক্তদান নয়, বরং শিশুদের বাঁচিয়ে রাখার এক মানবিক প্রয়াস।” তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দা মাসুমা রহমান এবং আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই রক্তদান কর্মসূচি থেকে সংগৃহীত রক্ত বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মাধ্যমে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যবহৃত হবে, যা তাদের সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ধরনের উদ্যোগ দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানবিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

Recent Comments