Sunday, July 19, 2026
Home অর্থ-বানিজ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ শুরু হচ্ছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

ওই দিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের মেলার মূল আকর্ষণ থাকবে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি।

এবার মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীদের জন্য ই-টিকিটিং ব্যবস্থা থাকবে এবং টিকিটের দাম ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য থাকবে দুটি শিশুপার্ক।

উল্লেখ্য, নাম পরিবর্তন-সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় মেলাটি আগের নামেই (ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা) অনুষ্ঠিত হচ্ছে। ২০২২ সাল থেকে মেলাটি পূর্বাচলের বিবিসিএফইসিতে আয়োজন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃষিতে মালচিং প্রযুক্তি: ভ্যাট সহায়তা পেলে কমবে উৎপাদন খরচ, লাভবান হবেন কৃষক

বাংলাদেশের কৃষি বর্তমানে জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট এবং আবাদযোগ্য জমি কমে যাওয়ার মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতায় কৃষি উৎপাদন বৃদ্ধি...

উজানের ঢলে ৫ জেলায় বন্যার আশঙ্কা

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে...

হেফাজতের সমাবেশে ৬১ জনের মৃত্যুর প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রত্যাশা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে...

Recent Comments