জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির।
সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। পাশাপাশি সমাপ্ত অর্থবছরের জন্য স্পন্সর ও পরিচালক ব্যতীত শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ সময় গ্রুপ চেয়ারম্যান ও এমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এএমডি মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মো. আব্দুল আহাদ ও মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী, পরিচালক সাদমান সাইকা সেফা, সালেহীন মুশফীক সাদাফ, আলী মোহাম্মদ সাদী সাজ্জাদ ও সায়হাম সাদিক পিয়াল, গ্রুপ সিইও মো. মোক্তার হোসেন তালুকদার, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এবং গ্রুপ সিএফও এইচএম আশরাফউজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে কোম্পানির বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার, ব্যাংকার ও স্টেকহোল্ডার ভার্চুয়ালি এ সভায় যোগ দেন। সঞ্চালনায় ছিলেন কোম্পানি সচিব মো. মোশাররফ হোসেন।


