Sunday, July 12, 2026
Home আন্তর্জাতিক গাজায় শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর

গাজায় শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অর্থাৎ শনিবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার সকালে এক্সে পোস্ট করে ট্রাম্পের প্রস্তাব অনুমোদনের খবর নিশ্চিত করেন। যদিও তিনি সরাসরি যুদ্ধবিরতির কথা বলেননি, সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের ফলে যুদ্ধবিরতিতে আর কোনো বাধা নেই।

মুখপাত্র বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে। পরবর্তী ৭২ ঘণ্টায় গাজায় আটক সব জীবিত ইসরায়েলি জিম্মি এবং নিহতদের মরদেহ ইসরায়েলে ফেরত আনা হবে।”

গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা করেন। ইসরায়েল, হামাস, মিসর ও কাতারের অংশগ্রহণে শারম আল শেখে একাধিক বৈঠকের পর ৮ অক্টোবর ইসরায়েল ও হামাস প্রাথমিক চুক্তিতে সই করে। এর একদিন পরই ইসরায়েলের মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন দেয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের হিসাব অনুযায়ী, এখনও ৪৮ জন জিম্মি গাজায় রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments