Sunday, July 19, 2026
Home জাতীয় গণহত্যার ক্ষত শুকানোর আগেই আ.লীগকে ফেরানোর চেষ্টা বিপজ্জনক

গণহত্যার ক্ষত শুকানোর আগেই আ.লীগকে ফেরানোর চেষ্টা বিপজ্জনক

আন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা অসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, “গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চিন্তা অত্যন্ত বিপজ্জনক।”

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও প্রশ্ন তোলেন, “আমরা কবে থেকে জার্মানি, ইতালি থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম?”

এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়টি নিয়ে নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ এক দীর্ঘ পোস্ট দেন, যেখানে তিনি দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার এমন স্পষ্ট অবস্থান সরকার ও নাগরিক সমাজের মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments