Sunday, February 8, 2026
Home জাতীয় খালেদা জিয়া দেশে ফিরতে পারেন ৫ মে

খালেদা জিয়া দেশে ফিরতে পারেন ৫ মে

চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় চার মাস পর আগামী ৫ মে দেশে ফিরতে পারেন। দুই পুত্রবধূসহ ৪ মে লন্ডন থেকে তার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন। খবর বিবিসি বাংলার। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরবেন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে থাকা ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি প্রধানের স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের (২ মে) মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।

শারীরিক দিক থেকে খালেদা জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি। নানা অসুস্থতায় ভুগতে থাকা ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে নিয়ে যাওয়া হয়। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি সেখানে যান। ‘লন্ডন ক্লিনিক’-এ টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর সেখান থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর ওই বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার (৮ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলার মানিকার চর...

আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া বিশেষ ভাষণে দেশের প্রধান সমস্যা...

ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা রুখতে প্রস্তুত থাকতে হবে: হাসনাত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি...

নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত, আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিভিন্ন সময় ব্যতিক্রমী মন্তব্য, সামাজিক...

Recent Comments