Monday, January 19, 2026
Home জাতীয় খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জানাজায় সর্বস্তরের মানুষের সমাগম হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন করা হয়েছে।

এতে বলা হয়, জানাজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বপরিকল্পিত ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বাহিনীর বিভিন্ন ইউনিটের মোট ১ হাজার ৫০০ সদস্যকে দায়িত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা দায়িত্বের আওতায় ৩০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ১ হাজার জন অঙ্গীভূত আনসার এবং ২০০ জন নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জানাজাস্থল, আশপাশের সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন, যাতে জনসাধারণ নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর রিসার্চ সেমিনার-৫১ আজ ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “Proxy Contest, Interlocking Directors and...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

দেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’...

বিএসআরএম স্টিলসের পর্ষদ সভা নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

তিন শতাধিক ‘দুষ্কৃতিকারীর’ বিরুদ্ধে গ্রেফতার নয়, চট্টগ্রামে ঢোকা নিষিদ্ধ করল পুলিশ

চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তিন শতাধিক ব্যক্তিকে ‘দুষ্কৃতিকারী’ আখ্যা দিয়ে মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান...

Recent Comments