Sunday, January 18, 2026
Home কর্পোরেট এসএমই খাতে সাশ্রয়ী ঋণ প্রদানে এসএমইডিপি-২–এ অংশীদার হলো কমিউনিটি ব্যাংক

এসএমই খাতে সাশ্রয়ী ঋণ প্রদানে এসএমইডিপি-২–এ অংশীদার হলো কমিউনিটি ব্যাংক

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প-২ (এসএমইডিপি-২) এর আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশীদারত্বমূলক চুক্তিতে আবদ্ধ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) এস. এম. আবদুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইডিপি-২) মুনিরা ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। এর মাধ্যমে সারাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন, সাশ্রয়ী সুদে ঋণ প্রদান এবং ব্যবসা সম্প্রসারণে আরও গতিশীলতা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এসএমই খাতকে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে বাংলাদেশ ব্যাংকের এ ফ্ল্যাগশিপ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমইডিপি-২) মোঃ তরিকুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুলিশ সংস্কার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে স্বীকার আইন উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পুলিশ সংস্কারে সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, বাস্তবে তা পুরোপুরি অর্জন সম্ভব হয়নি। তবে এ সময় তিনি...

নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিতের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনকে...

নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ রোববার (১৮ জানুয়ারি) বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে...

Recent Comments