Sunday, July 12, 2026
Home কর্পোরেট এবি ব্যাংকের ১০ম ইফতার মাহফিল অনুষ্ঠিত

এবি ব্যাংকের ১০ম ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে এবি ব্যাংক পিএলসি.। এটি ছিল ব্যাংকটির উদ্যোগে আয়োজিত দশম ইফতার অনুষ্ঠান। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম। তিনি বলেন, দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

রিয়াজুল ইসলাম আরও বলেন, এবি ব্যাংক সবসময় সুশাসন, নৈতিকতা ও গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে আমন্ত্রিত সাংবাদিকরা ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারা দেশে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২...

ব্যাংক এশিয়ার নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন

নিজেদের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ব্যাংক এশিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি সোহেল আর কে হোসেনসহ...

এক লাখ কোটি টাকার আমানতের ক্লাবে এবার পূবালী ব্যাংক

দেশের ব্যাংকিং খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। প্রথমবারের মতো ব্যাংকটির আমানতের পরিমাণ এক লাখ কোটি টাকা অতিক্রম করেছে। এর...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১২ জুলাই) ভোর...

Recent Comments