Sunday, January 18, 2026
Home পুঁজিবাজার এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর এজিএম অনুষ্ঠিত

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর এজিএম অনুষ্ঠিত

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ, কোম্পানি সচিব আলাউদ্দিন শিবলি, এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উল্লেখযোগ্যসংখ্যক শেয়াহোল্ডার সভায় অংশগ্রহণ করেন। সভায় শেয়াহোল্ডারগণ গত ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক বিবরণীর অনুমোদন দেন। একই সঙ্গে পরিচালনা পর্ষদ ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এজিএমে কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, সামগ্রিক কর্মদক্ষতা, এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে প্রতি প্রতিষ্ঠানের ধারাবাহিক গুরুত্বের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি, পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে কর্পোরেট সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণভোটের লিফলেট পাবেন পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহক

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তার ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেবে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান...

কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সাদিয়া আক্তার মিমি (২৭)। পুলিশের ভাষ্য, গত শুক্রবার...

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন সহ অতিরিক্ত...

বছরের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা পাঠাল ১৮৬ কোটি ডলার

চলতি জানুয়ারির ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার...

Recent Comments