Friday, July 10, 2026
Home অর্থ-বানিজ্য ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর

জুলাই থেকে বাধ্যতামূলকভাবে অনলাইনভিত্তিক ভ্যাট রিটার্ন দাখিল কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবে কাগজভিত্তিক (হার্ড কপি) ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে হার্ড কপিতে দাখিল করা মাসিক ভ্যাট রিটার্নগুলো ডিজিটালভাবে সংরক্ষণ এবং অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার সুবিধার্থে ই-ভ্যাট সিস্টেমে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন সাব-মডিউল সংযোজন করা হয়েছে।

এ অবস্থায় জুলাই থেকে অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার লক্ষ্যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ দিতে সময়সীমা আরো তিন মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

এনবিআর সতর্ক করে জানিয়েছে, সংশোধিত সময়সীমার মধ্যে যেসব প্রতিষ্ঠান তাদের কাগজভিত্তিক রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হবে, তারা বিভিন্ন বিধিনিষেধের মুখোমুখি হবে। এ ক্ষেত্রে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমাপনী স্থিতি (ক্লোজিং ব্যালান্স) স্থগিত বা ‘ফ্রিজ’ করে দেয়া হবে। ফলে ভবিষ্যতে ওই স্থিতির বিপরীতে কোনো ধরনের সমন্বয়ের সুযোগ থাকবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ...

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌ-পরিবহন...

Recent Comments