Friday, March 6, 2026
Home কর্পোরেট ইস্টার্ন ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইস্টার্ন ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের (ইউএইচএসএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহকরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিক্স ও জামালপুরের এমএ রশিদ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন।

এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়েছে। এ সময় ইবিএলের রিটেইল অ্যালায়েন্স প্রধান ফারজানা কাদের এবং ইউএইচএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএলের রিলেশনশিপ অফিসার (রিটেইল অ্যালায়েন্স) মো. ইকবাল হোসেন এবং ইউএইচএসএলের প্রধান অর্থ কর্মকর্তা আবু রাইহান আল বেরুনি ও করপোরেট মার্কেটিং প্রধান তারেক সামি রহমানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্য ইস্যুতে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন তারেক রহমান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে...

কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সেবা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। “One Partnership,...

ঈদে টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যোগ হওয়ায় এবার ঈদে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অগ্রগতি...

Recent Comments