Sunday, July 12, 2026
Home খেলাধুলা ইসলামী ব্যাংকের উপশাখা কার্যক্রম জোরদারে ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের উপশাখা কার্যক্রম জোরদারে ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের বিভিন্ন অঞ্চলে উপশাখাভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে একটি ব্যবসায় উন্নয়ন সম্মেলনের আয়োজন করেছে। ১৭ জানুয়ারি ২০২৬ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের নীতিনির্ধারক, শীর্ষ নির্বাহী ও উপশাখা ব্যবস্থাপকরা অংশ নেন।

সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। তিনি বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ব্যাংকের সুনাম ও শক্ত অবস্থান পুনরুদ্ধারে কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল, পেশাদার ও উদ্ভাবনী ভূমিকা রাখতে হবে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান। বক্তারা ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার, সুশাসন নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও দেশের ২৭১টি উপশাখার ইনচার্জরা অংশগ্রহণ করেন। আলোচনায় এসএমই খাতে বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবা বৃদ্ধি এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই সম্মেলনের মাধ্যমে উপশাখা পর্যায়ে ব্যবসায়িক দক্ষতা ও সমন্বয় আরও শক্তিশালী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments