Sunday, July 12, 2026
Home পুঁজিবাজার আইএফআইসি ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর আমানত বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

আইএফআইসি ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর আমানত বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে সামগ্রিক তারল্য সংকট সত্ত্বেও আইএফআইসি ব্যাংকের আমানত অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করলে ব্যাংকের আমানত বৃদ্ধির ধারাবাহিকতা দৃশ্যমান হয়। অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই প্রবৃদ্ধি বছর শেষে ৭.৩ শতাংশে পৌঁছে, যার ফলে আমানত দাঁড়ায় ৪৭,৪০০ কোটি টাকা, পূর্ববর্তী বছরের ৪৪,০০০ কোটি টাকা থেকে। চলতি বছরের জানুয়ারি-জুন অর্ধবার্ষিকীতে আরও ৭ শতাংশ বৃদ্ধির ফলে আমানত ৫০,৭০০ কোটি টাকায় পৌঁছেছে। বর্তমানে ব্যাংকের আমানত প্রায় ৫২,০০০ কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মেহমুদ হোসেন। একজন জ্যেষ্ঠ ব্যাংকার বণিক বার্তাকে জানান, ‘আইএফআইসি ব্যাংকের ৩৩ শতাংশ শেয়ার সরকারির, ব্যাংকটি প্রায় অর্ধশতাব্দী ধরে গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা দিয়ে আসছে। পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গ্রাহকের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে।’

আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ব্যাংকের তারল্য সূচকও ভালো অবস্থানে রয়েছে। ২১ আগস্ট পর্যন্ত ঋণ-আমানতের অনুপাত ৮৪.১৩ শতাংশ, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত উচ্চসীমা ৮৭ শতাংশের চেয়ে কম। জুন শেষে এলসিআর ২২৪.৭ শতাংশ ও এনএসএফআর ১১৩.১ শতাংশ ছিল, যা কেন্দ্রীয় ব্যাংকের ন্যূনতম সীমার চেয়ে বেশি। সংরক্ষিত নগদ তহবিল ও সংবিধিবদ্ধ সঞ্চিতিও ধারাবাহিকভাবে বজায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারা দেশে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২...

ব্যাংক এশিয়ার নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন

নিজেদের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ব্যাংক এশিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি সোহেল আর কে হোসেনসহ...

এক লাখ কোটি টাকার আমানতের ক্লাবে এবার পূবালী ব্যাংক

দেশের ব্যাংকিং খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। প্রথমবারের মতো ব্যাংকটির আমানতের পরিমাণ এক লাখ কোটি টাকা অতিক্রম করেছে। এর...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১২ জুলাই) ভোর...

Recent Comments