Friday, July 17, 2026
Home কর্পোরেট অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সারাদেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। শুক্রবার (১৯ জুন) এই এটিএম বুথের উদ্বোধন করেন

মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম‍্যান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি এবিএম আব্দুস সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও অফিসার্স ক্লাবের ট্রেজারার এম এ খালেক, অফিসার্স ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্বা এম এ রাজেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস‍্যবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি মো. হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন ও চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments