Wednesday, April 22, 2026
Home জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর

অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ শুক্রবার (৮ আগস্ট) এক বছর পূর্ণ করল।  । গত বছর ৮ আগস্টের এই দিন সন্ধ্যায় নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

যে আকাঙ্ক্ষা আর স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থান ও নতুন সরকারের যাত্রা শুরু হয়েছিল, তা এখনও অর্জিত হয়নি বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ।
 
তিনি বলেন, চাঁদাবাজি দখলদারিত্বসহ ফ্যাসিবাদী আচরণ দমনে সরকার এখনও সফল নয়। তবে রেমিটেন্স প্রবাহ সচল থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা এখনো ফেরেনি।
 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এক বছরের কর্মকাণ্ড বিচার করে নয় বরং নানা চ্যালেঞ্জের মুখে সরকারের সদিচ্ছাকে বিবেচনায় নেয়াই হবে সফলতা বা ব্যর্থতার নির্ণায়ক।
 
দু-একটি মন্ত্রণালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘সব ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ ভেঙে পড়া একটি সিস্টেম নিয়ে শূন্য থেকে কাজ করতে হয়েছে নতুন সরকারকে। যেখানে পুরো রাষ্ট্রযন্ত্রের প্রায় সব ক্ষেত্রে একটি কল্যাণমুখী সিস্টেম গড়ে তোলার চেষ্টা করেছে সরকার। যা পরবর্তী সরকার এসে জনগণের কাছে পৌঁছে দেবে।’
 
রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এ সরকারের সংস্কার বা পরিবর্তনগুলো টেকসই হবে না মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘যেসব ক্ষেত্রে ঐকমত্য হবে, সেগুলো স্বাক্ষরিত হওয়া উচিত।’
 
নির্বাচন, সংস্কার ও বিচার এই তিনটিতেই অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এবার সফল নির্বাচন অনুষ্ঠানের দিকেই লক্ষ্য সরকারের।’  দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সবাই স্ব স্ব কাজে ফিরবেন বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments